রাজধানী উত্তরায় মাদকের ভয়াভহ অবস্থা নতুন করে ফুটে উঠেছে পুলিশের এক সহকারি পরিদর্শক ( এসআই ) ক্লোজের মধ্যে দিয়ে। অভিজাত এই এলাকায় মাদক পরিবহনে রয়েছে বৃত্তকার সার্কেল। তাদের সাধু চলাফেরা ও কথাবার্তায় ফেঁসে যাচ্ছে স্বয়ং আইন প্রয়োগকারি সংস্থা। ঘুর্নীয়পাকের মধ্যে তথ সংগ্রহে দিশেহারা হতে সাংবাদিকেদের। সরেজমিন অনুসন্ধানে গত কয়েক দিনে বের হয়ে আসে এরকম ভয়াবহ তথ্য।
গত ২৮/ ৩/ ২০২১ তারিখে উত্তরা পশ্চিম থানা পুলিশের সহকারি পরিদর্শক অজয় কুমাড়, মিজান, মুকাদ্দেস ও শাহিন গোপন সংবাদের ভিত্তিতে ১১নং সেক্টরের ১৬ নং রোডের ১৭ নং বাড়ীর ২য় তলায় মাদক উদ্ধার অভিযান চালায়। অভিযানে পুলিশ মাসুদ রানা স¤্রাটকে ৩শ পিছ ও অপূর্বদ্বর অপুকে ২শ পিছ ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ২০১৮ মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়, মামলা নং ২৮ (০৩) ২১। মামলায় মাসুদ রানা স¤্রাট ও অপুকে ২০১৮ মাদক নিয়ন্ত্রন আইনে কারাগারে যেতে হয়।
অভিযানটি যে কারনে বিতর্কিত ঃ গত ২৮/ ৩/ ২০২১ তারিখে উত্তরা পশ্চিম থানা পুলিশের মাদক উদ্ধার অভিযানে নেতৃত্বে ছিলেন পুলিশের সহকারি পরিদর্শক ( এসআই) মিজান। ০৪/০৪/ ২০২১ তারিখে স¤্রাটের স্ত্রী রুনা আক্তার ওরফে ইমা এস্আই মিজানের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্র পলিটন পুলিশ ও উত্তরা জোন ডিসি অফিসে লিখিত একটি অভিযোগ পাঠান বলে জানা যায়। অভিযোগে রুনা দাবি করেন, এসআই মিজান তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়। গ্রেফতারের দিন তার স্বামীকে ছেড়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা নিয়েও তাকে না ছেড়ে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করেন। রুনার দায়ের করা অভিযোগে এসআই মিজানকে বদলি করা হয় উত্তরা পশ্চিম থানা থেকে উত্তরখান থানায়। গত ২৫ তারিখে একটি প্রিন্ট মিডিয়ায় রুনার বক্তব্য দিয়ে এসআই মিজানকে নিয়ে সংবাদ প্রকাশিত হলে, মিজানকে থানা থেকে ক্লোজ করে উত্তরা জোন ডিসি অফিসে পাঠানো হয়। রাজউক মার্কেটের ৬ষ্ঠ তলার ম্যানাজার মিন্নত আলীকে এ ঘটনা সৃষ্টিকারি ও পুলিশের সোর্স হিসেবে স¤্রাটের স্ত্রী বিভিন্ন মিডিয়াতে বক্তব্য দেন। মার্কেটটির উন্নয়ন কমিটির বিতর্কিত সভাপতি মাজেদ খানের ছেলে নাজিম খান মিন্নত আলীকে ঘটনার সাথে সম্পৃক্ত করার জন্য স¤্রাটের স্ত্রী এর সাথে যোগাযোগ করেন। প্রতিবেকদকে নাজিম খান স¤্রাটের স্ত্রী রুনার মোবাইল নাম্বার দেন, রুনার সাথে যোগাযোগ করার জন্য। এ বিষযে মিন্নত আলীর সাথে কথা হলে তিনি বলেন, আল্লাহর কসম স¤্রাটের গ্রেফতারের বিষয়ে আমি কিছু জানিনা।
কে এই মাসুদ রানা স¤্রাট ও রুনা আক্তার ঃ মাসুদ রানা স¤্রাটের বিরুদ্ধে রয়েছে ঢাকা ও টাঙ্গাইলসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা। ৩১/ ১/ ২০১৩ সালে উত্তরা পশ্চিম থানায় ও ৭/ ৮/ ২০১৩ সালে টাঙ্গাইল নাগরপুর থানায়, ১৭/ ৩/ ২০১৭ সালে উত্তরা পশ্চিম থানায়, ১/ ৬ / ২০১৯ উত্তরা পশ্চিম থানায়, ৫ / ৮ / ২০১৯ সালে উত্তরা পূর্ব থানায় মাদক পরিবহন ও বিক্রির অভিযোগে মামলা দায়ের হয়। তার বিরুদ্ধে ৯ / ১ / ২০০৬ সালে নারী ও শিশু নির্যাতন আইনে আরো একটি মামলা দায়ের হয় টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায়।
মাসুদ রানা স¤্রাট পুলিশের হতে আটকের আগ—পর্যন্ত তার আড্ডাখানা ছিল উত্তরা রাজউক কমার্শিয়াল কম্পেলেক্স মার্কেট। মার্কেটটির নির্জন ১০ম তলা ছিল তার মাদক সেবনের উপযুক্ত স্থান।
রাজউক মার্কেটে মাদকের পাইকারি কেনা— বেচা নিয়ে প্রতিবেদক যোবায়ের হোসাইন এর কয়েকটি প্রতিবেদন বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন সংবাদ পোর্টালে প্রকাশিত হয়।
স¤্রাট তার স্ত্রী রুনা আক্তার এর বিষয়েও আলোচনা বাদদেননি মাদকের আসড়ে। মাদক সেবন ও সরবরাহকারিদেরকে নিজের আয়ত্তে রাখতে তাদেরকে শোনাতেন যৌন উত্তেজনাকর অডিও। সেবন ও সরবরাহকারিদের মধ্যে যৌন চাহিদা বাড়াতে “ভয়েস বাংলা ২৪” নামে ইউটিউবে তাদের একটি চ্যানেল রয়েছে। প্রতিবেদক যোবায়ের হোসাইন “ভয়েস
বাংলা ২৪” এ যেসব প্যারা ভয়েস বা কন্টেইন রয়েছে তা ভালো করে শ্রবন, বিশ্লেষন, অনুসন্ধান ও পর্যবেক্ষন করে জানতে পারেন যে, এটি স¤্রাটের স্ত্রী রুনার ভয়েস। অত্র ভয়েস বাংলা ২৪ এ স্বয়ং রুনার ছবি পর্যন্ত রয়েছে। এ বিষয়ে স¤্রাটের স্ত্রী রুনার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমি এ ধরনের মেয়ে না। যদি আমার ভয়েস প্রমাণিত হয়, তাহলে আমাকে যে ধরনের শাস্তি দেওয়া হবে আমি তা মেনে নিবো। এ বিষয়ে তথ্যদানকারিদেও কথা হলে তারা বলেন, ভয়েস বাংলা ২৪ কারা চালায় তা অনুসন্ধান করলেই মূল থলের বিড়াল বের হয়ে আসবে। ভয়েস বাংলাতে যেহেতু রুনার ছবি রয়েছে, তাই উনারা যদি সম্পৃক্ত না থাকে, তাহলে, রুনারও উচিত তা কারা চালায় খুজে বের করা।
সম্রাটের মাদক মামলার তদন্ত অফিসার সাব ইন্সপেক্টর (এসআই) শাহীন এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, স¤্রাটকে ইয়াবাসহ আটক করা হয়েছে, উক্ত অভিযানে আমি নিজেও উপস্থিত ছিলাম। তার দাবি ছিল, তার ছোট বাচ্চার পক্স রোগ হয়েছে, তাই মানবিকতায় এসআই মিজান স¤্রাটের স্ত্রীর কাছ থেকে স¤্রাটের জন্য ওষুধ নিতে মজিদের ঐ স্থানে গিয়েছিলেন। এ বিষয় নিয়ে স¤্রাটের স্ত্রীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার কাছে তথ্য প্রমান যা ছিলো, আমি তা দিয়েছি, এ বিষয়ে আমি আর কথা বলতে রাজি না।